মূল অংশে যান
সাহায্য কেন্দ্র

ভিডিও গাইড দেখে ধাপে ধাপে শিখে নিন, আর সাধারণ প্রশ্নের উত্তর এক জায়গায়।

ভিডিও গাইড

রাউটার সেটআপ

সাধারণ প্রশ্নোত্তর

নতুন ইন্টারনেট সংযোগ নিতে কত খরচ?+

নতুন সংযোগের জন্য কানেকশন ফি 1000৳ (এককালীন, অফেরতযোগ্য) এবং প্রথম মাসের প্যাকেজ বিল অগ্রিম দিতে হয়। কোনো ফ্রি-কানেকশন অফার চলমান থাকলে কানেকশন ফি লাগবে না।

সংযোগের জন্য কী কী কাগজপত্র লাগবে?+

১ কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি, কানেকশন ফি ও অগ্রিম মাসিক বিল।

মাসিক বিল কীভাবে দেব?+

বিকাশের মাধ্যমে অথবা সরাসরি আমাদের যেকোনো অফিসে এসে বিল দিতে পারবেন।

বিল কীভাবে হিসাব করা হয়?+

বিল প্রিপেইড। চলতি মাসের বিল চলতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়। না করলে বিলিং সফটওয়্যার থেকে সংযোগ স্বয়ংক্রিয়ভাবে সাময়িক বন্ধ হয়ে যায়।

প্যাকেজ পরিবর্তন করব কীভাবে?+

নতুন মাস শুরু হওয়ার আগেই হেল্পলাইনে কল করে জানান। পরের মাস থেকে নতুন প্যাকেজ চালু হবে।

সংযোগ বন্ধ করতে চাইলে কী করতে হবে?+

যে মাসে বন্ধ করতে চান, তার আগের মাসের ২৮ তারিখের মধ্যে হেল্পলাইনে জানাতে হবে। কারণ আমাদের ব্যান্ডউইথ মাসের ১ তারিখে কিনতে হয়।

বাসা বদলালে সংযোগ শিফট করা যাবে?+

হ্যাঁ। কমপক্ষে ৩ দিন আগে আমাদের জানান, আমাদের টিম আপনার সংযোগ নতুন ঠিকানায় স্থানান্তর করে দেবে।

উত্তর খুঁজে পাননি?